ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, চালক পলাতক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   ১১৭ বার পঠিত
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, চালক পলাতক

মৌলভীবাজার সড়ক দুর্ঘটনায় ছালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭ঘটিকার সময় সদর উপজেলার নিতেশ্বর মোকাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছালমা বেগম সদর উপজেলার নিতেশ্বরের মোকাম বাজার এলাকার রসিদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গাজীর মোকাম এলাকার সামনের সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তার ভাতিজা পাপ্পু দুর্ঘটনাকারী সিএনজিতেই করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত নারীকে হাসপাতালে পৌঁছে দিয়েই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে এবং পলাতক সিএনজি চালককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa