ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

মৌলভীবাজারে একজনের ইসলাম ধর্ম গ্রহণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ১২৫ বার পঠিত
মৌলভীবাজারে একজনের ইসলাম ধর্ম গ্রহণ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (রঃ)-এর মাজার মসজিদে এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
রোববার (১৭ মে)  বাদ আসর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তার নতুন নামকরণ করা হয় নুরুল ইসলাম মোয়াজ।
জানা যায়, আওলাদে হযরত ওমর ফারুক (রাঃ) হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী (ছাহেব জাদায়ে কালাইকুনী রঃ)-এর উপস্থিতিতে তিনি পবিত্র কলেমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। গত ১৪ মে ২০২৬, রবিবার মৌলভীবাজার জজ কোর্টের এপিপি মো. ইজাজুল ইসলাম তানভীরের মাধ্যমে তিনি আদালতে এফিডেভিট দাখিল করেন।
অনুষ্ঠানে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোনাজাতে অংশ গ্রহণকারীরা নব মুসলিম ভাইয়ের জন্য বিশেষ দোয়া করেন। দোয়ায় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন রাসুল (দঃ)-এর উছিলায় তাঁর অতীতের সকল গুনাহ ক্ষমা করে ইসলামের পথে তাকে কবুল করা হয়।
স্থানীয় মুসল্লিরা বলেন, এ ধরনের ঘটনা এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নব মুসলিম ব্যক্তিকে অভিনন্দন জানান এবং তার ইসলামী জীবনযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আঞ্জুমানে গাউছিয়া ফারুকীয়া ট্রাষ্ট কর্তৃপক্ষ জানায়, তার জন্য ধর্মীয় শিক্ষা ও কুরআন তিলাওয়াতের বিশেষ ব্যবস্থা করা হবে, যাতে তিনি ইসলামের মৌলিক বিষয়গুলো সহজে শিখতে পারেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa