মৌলভীবাজারের কমলগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবর গ্রেফতার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ১:১১ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবর গ্রেফতার
apps

মৌলভীবাজারের কমলগঞ্জে দেবর মঞ্জু মিয়া (৪৫)এর হাতে ভাবি কারিমা বেগম (৩০) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পাত্রখোলা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।

কারিমা বেগম পাত্রখোলা চা বাগান এলাকার মরতু মিয়ার স্ত্রী। মঞ্জু মিয়া কোনাগাঁও গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে দেবর মঞ্জু মিয়া দেশীয় অস্ত্র ছুরি দিয়ে বুকে আঘাত করলে ভাবি কারিমা বেগম গুরুতর আহত হন, পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনার ৯ ঘন্টা পর দেবর মঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

 

Development by: webnewsdesign.com