ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

মাধবপুরে মন্ত্রী আসবেন তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   ১৬৫ বার পঠিত
মাধবপুরে মন্ত্রী আসবেন তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

৪-এপ্রিল (শনিবার) ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে জোর প্রস্তুতি। তবে এই প্রস্তুতির মাঝেই সামনে এসেছে দীর্ঘদিনের অবহেলিত সড়কের চিত্র—যা এখন তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে সংস্কার করা হচ্ছে।

জানা গেছে, ঐতিহাসিক এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের। তাদের আগমনকে কেন্দ্র করে তেলিয়াপাড়া পুরাতন মহাসড়ক থেকে চা বাগানের ভেতরে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি দ্রুত সংস্কারের কাজ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এতে প্রতিদিন চা বাগানের শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু মন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে এখন সেই সড়কের ভাঙাচোরা অংশে ইট ও খোয়া ফেলে অস্থায়ীভাবে সংস্কার কাজ চালানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর তেলিয়াপাড়া দিবসকে সামনে রেখে একইভাবে সাময়িক মেরামত করা হলেও পরে তা আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে স্থায়ী সমাধান থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

তেলিয়াপাড়া চা বাগানের সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি একটি ঐতিহাসিক ও পর্যটন গুরুত্বপূর্ণ পথ। কিন্তু বছরের পর বছর ধরে এর কোনো টেকসই সংস্কার হয়নি। প্রতিবছর দিবস এলেই অস্থায়ী মেরামত করা হয়, যা কিছুদিন পরই নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, মন্ত্রীদের আগমনে আমরা আনন্দিত। তবে আমরা চাই, এই সুযোগে যেন সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এবিষয়ে সিনিয়র সাংবাদিক মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি বলেন, এই সড়ক দেশের ইতিহাস ও পর্যটনের সঙ্গে জড়িত। তাই এর টেকসই উন্নয়ন জরুরি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজাউন নবী জানান, মন্ত্রীদের আগমন উপলক্ষে জরুরি ভিত্তিতে কিছু সংস্কার কাজ করা হচ্ছে। সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে কাজ শুরু হবে বলে তিনি জানান। এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, কেবল মন্ত্রীদের সফরকে ঘিরে নয় বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তেলিয়াপাড়ার এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa