ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

মন্ত্রীদের ছবিই যখন চাঁদাবাজির লাইসেন্স, প্রতারণার নতুন কৌশল নজরুলের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   ২৯৮ বার পঠিত
মন্ত্রীদের ছবিই যখন চাঁদাবাজির লাইসেন্স, প্রতারণার নতুন কৌশল নজরুলের

কখনও যুবলীগ নেতা, আবার কখনও কেন্দ্রীয় যুবদল নেতা| পরিচয় বদলে পারদর্শী এই ব্যক্তির নাম নজরুল ইসলাম| ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তার রূপও পাল্টে যায়| কিন্তু পাল্টায় না তার পেশা—আর তা হলো চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন আর প্রতারণা| অভিযোগ উঠেছে, মন্ত্রীদের সাথে তোলা ছবিকে হাতিয়ার বানিয়ে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে জিম্মি করাই এখন তার প্রধান কাজ|

অনুসন্ধান, মামলার বিবরণ আর তথ্য-উপাত্ত বলছে যে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইয়াকুব আলীর ছেলে নজরুল ইসলামের অপরাধ জগতে হাতেখড়ি অনেক আগে| ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের এলাকাতেই চুরি, ছিনতাই আর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে|

মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— গোয়াইনঘাট থানার মামলা নং-১০; তারিখ ১৩ জুন ২০০৮; ধারা ১৪৩/৩২৩/৩৭৯/১১৪, পেনাল কোড-১৮৬০| এছাড়া মামলা নং-১১; তারিখ ১০ জানুয়ারি ২০০৯; ধারা ৩২৩/১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬/৩৪, পেনাল কোড-১৮৬০|

এর আগে মামলা নং-০৪; তারিখ ০৪ জানুয়ারি ২০০৭; ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯, পেনাল কোড-১৮৬০ ধারায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে| এবং গোয়াইনঘাট থানার মামলা নং-৩০; তারিখ ২৯ জানুয়ারি ২০১৫; মামলাতেও তাকে এজাহারে অভিযুক্ত করা হয়েছে| এরপর এলাকাবাসীর প্রতিরোধের মুখে ২০১৫ সালে পালিয়ে তিনি পাড়ি জমান চট্টগ্রামের সাতকানিয়ায়|

অভিযোগ উঠেছে, সাতকানিয়ায় গিয়ে নজরুল শুরু করেন নতুন খেলা| আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মন্ত্রীদের সাথে তোলা ছবি দেখিয়ে নিজেকে কেন্দ্রীয় যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন| এখন সরকার পরিবর্তনের পর তিনি বোল পাল্টে ফেলেছেন, হয়েছেন ‘কেন্দ্রীয় যুবদল নেতা’| আবার কখনো পরিচয় দেন আমজনতার দলের তারেকের লোক হিসেবে| বর্তমানে স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার মন্ত্রীর সাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ঢাল হিসেবে ব্যবহার করছেন তিনি|

নজরুলের দাপট এখন এতটাই বেড়েছে যে, খোদ ব্যবসায়ীদের কাছে গিয়ে দাবি করছেন বিলাসবহুল গাড়ি| গত ৬ এপ্রিল শ্রীমঙ্গলে ব্যবসায়ী মোঃ আব্দুস সালামের দোকানে গিয়ে তিনি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে দাবি করেন| মন্ত্রীদের সাথে তোলা ছবি দেখিয়ে নজরুল হুমকি দেন—তাকে ল্যান্ডক্রুজার গাড়ি গিফট করতে হবে, অন্যথায় ব্যবসা করতে দেওয়া হবে না| এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা দিয়ে জেলে ঢোকানোর হুমকিও দেন তিনি|

গোয়াইনঘাটের স্থানীয় সংবাদকর্মী এবং অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, নজরুল এবং তার ভাই মজিবুর মিলে একটা ট্রাভেল এজেন্সি চালু করে বিদেশে পাঠানোর নাম করে অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে লাপাত্তা হয়ে যায়| নজরুলকে প্রতারক উল্লেখ করে এই সংবাদকর্মী বলেন, নজরুল বহুদিন ধরেই এলাকা ছাড়া | প্রতারণাই নজরুলের প্রধান পেশা| এমপি-মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে নজরুল দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে যাচ্ছে| তার বিরুদ্ধে গরু চুরির মামলাসহ বেশকিছু মামলা রয়েছে|

অভিযুক্ত নজরুলের বাবা ইয়াকুব আলীর সঙ্গেও কথা হয় বাংলাদেশ মিডিয়ার| তিনিও জানান, “নজরুল বহু বছর ধরে বাড়ি আসে না| অনেক মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে সে পালিয়েছে| তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসে আমাদের কাছে| তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ|” এসময় নজরুলের বাবা উল্টো নজরুলের বিরুদ্ধে এই প্রতিবেদকের কাছে প্রতারণাসহ তার বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন এবং দেশবাসীকে তার ছেলের কথা বিশ্বাস না করার আহবান জানান|

সম্প্রতি অভিযুক্ত নজরুলের ভাই মজিবুর তার বাবা-মাকে নিয়ে ফেসবুক লাইভে এসে নজরুলের প্রতারণার ফিরিস্তি তুলে ধরেন এবং নজরুলের কথায় বিশ্বাস করে কোন ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানান|

স্থানীয়দের দাবি, নজরুলের দৌরাত্ম্য শুধু চাঁদাবাজিতেই সীমাবদ্ধ নয়| চট্টগ্রামকেন্দ্রিক চোরাচালান ও মাদক ব্যবসার একটি বড় অংশও এখন তার নিয়ন্ত্রণে| তার প্রভাবের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না| প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সাথে সখ্যতা গড়ে তিনি অনৈতিক সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে|

তবে এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নজরুল এই প্রতিবেদকের সঙ্গে কথা শেষ না করেই ফোন কেটে দেন| এরপর তার হোয়াটসএপে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলেও তিনি কোন সাড়া দেননি|

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa