ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২০   ৩২৯ বার পঠিত
বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

আজ শনিবার (৩ অক্টোবর) বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর ৩ অক্টোবর এ দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার মজার পোস্ট শেয়ার হচ্ছে। প্রেমিকদের শুভেচ্ছা জানাচ্ছেন অনেক প্রেমিকাই।

এদিন প্রেমিকারা উপহার দিয়ে মনে করিয়ে দেন, তারা কতটা ভালোবাসেন তাদের প্রেমিককে। একসময় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেমিককে দিনটি স্মরণ করিয়ে দিতেন প্রেমিকারা। এখন ইন্টারনেটের মাধ্যমে নানা মজা করে ভালোবাসার কথা প্রকাশ করেন তারা।

টুইটারে আজ বাংলাদেশের এক নম্বর ট্রেন্ড হিসেবে অবস্থান করছে বয়ফ্রেন্ড দিবসের শুভেচ্ছা। এ পর্যন্ত হয়েছে লাখ খানেক টুইট। বিশ্বের নানা দেশে উদযাপিত হচ্ছে দিবসটি।

জানা গেছে, ২০১৪ সাল থেকে এ দিনটিকে বয়ফ্রেন্ড দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে এটা জনপ্রিয়তা পেয়েছে ২০১৬ সালের পর। বর্তমানে বিশ্বব্যাপী দিনটি নানা আয়োজনে পালন করেন প্রেমিকারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa