ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

বিশ্বনাথে ১ তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারে অভিযোগ হত্যা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   ৪৯৫ বার পঠিত
বিশ্বনাথে ১ তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারে অভিযোগ হত্যা

সিলেটের বিশ্বনাথে ফাতেমা বেগম (১৫) নামের এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার অলংকারি ইউনিয়নের পেশকারগাঁও গ্রামের ফাতেমার স্বামী রফিক আলীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ফাতেমার মা মনোয়ারা বেগমের অভিযোগ তার মেয়েকে স্বামী ওতার পরিবারের লোকজন হত্যার পর রশি দিয়ে তীরের সাথে ঝুলিয়ে রেখেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের মা মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, গত ৫ মাস পূর্বে তার মেয়ে ফাতেমাকে অলংকারি ইউনিয়নের পেশকারগাঁও গ্রামের রফিক আলীর সাথে বিবাহ দেন। বিবাহের কয়েকদিন পর থেকেই মেয়ের স্বামী রফিক আলীর শুরু হয় শশুর বাড়ির কাছে বিভিন্ন দাবি-দাবা। কখনও টাকা, আবার কখনও মোবাইলফোনসহ অনেক কিছু। ফাতেমার মা-বাবা দিন মজুর থাকায় মেয়ের স্বামীর সকল আবদার পুরণ করতে পারেনি। গতকাল শনিবার দুপুরে ফাতেমা তার মা- বাবাকে মোবাইল ফোনে জানায়, তার স্বামীকে যেন আর কিছুই না দেয়। কারন স্বামী তাকে যখন তখন অমানবিক নির্যাতন করে। এর পর থেকেই আর ফতেমার সাথে কথা বলতে পারেনি তার বাবা-মা। সন্ধায় খরব আসে ফাতেমা নাকি আত্নহত্যা করেছে। ফাতেমার ১০ বছরের এক ছোট ভাই জানায়, ১০/১২ দিন পূর্বে সে ফাতেমার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন কাছা লাকড়ি দিয়ে রান্না করতে না পারায় তার স্বামী বেধড়কভাবে লাটি পেটা করেছে। পরে বাড়ির লোকজন এসে ফাতেমাকে রক্ষা করেছে। নতুবা ঐদিনই তাকে স্বামী ও তার পরিবারের লোকজন মেরে ফেলত।

এদিকে ফাতেমার লাশ স্বামীর বাড়ির লোকজন তাদের এলাকায় দাফন না করে সিলেট মানিক পীর টিলায় দাফন করতে চাইলে ফাতেমার মা-বাবা বাঁধা দেন এবং লাশ বিশ্বনাথ পৌর এলাকার মুফতির গাঁও গ্রামে দাফন করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

এব্যাপারে থানার অফিসার ইন-চার্জ ওসি শামীম মুসা সাংবাদিকদের জানান, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার পরও ময়না তদন্তে হত্যার প্রমান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa