ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

বিশ্বনাথে আমির ডাকাত গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   ৭১১ বার পঠিত
বিশ্বনাথে আমির ডাকাত গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে আমির আলী (৫০) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট মেট্টোপলিটন পুলিশের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে।

বিশ্বনাথ থানা পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর বিশ্বনাথ থানায় ডিবি পুলিশের দায়ের করা ডাকাতির প্রস্তুতি মামলার (নম্বর-১৪) আসামী ডাকাত সর্দার আমির আলী।

এছাড়াও তার বিরুদ্ধে বিশ্বনাথ ও জালালাবাদ থানায় আরো ৫টি ডাকাতি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ লালারগাঁও গ্রামের জঙ্গলের ভেতরে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডাকাত সর্দার আমির আলীকে গ্রেফতার করে তারা।

ডাকাত সর্দার আমির আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa