ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

বাঘায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   ১৩৬ বার পঠিত
বাঘায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনি গ্রামের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

স্থানীয়রা জনান, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে পারিবারিক কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিল তারা। এ সময় মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুইজন। এ ঘটনার পর ট্রাক ও আখ বহন করা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঘা থানা ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী হাসপাতালে পাঠায়। সেখানে তাদের মৃত্যু হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa