ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

পশ্চিম পাগলায় ফেসবুকে অর্থ সংগ্রহ করে ৯৭ পরিবারে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   ৩২৯ বার পঠিত
পশ্চিম পাগলায় ফেসবুকে অর্থ সংগ্রহ করে ৯৭ পরিবারে শীতবস্ত্র বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ৯৭ টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সাংবাদিক নোহান আরেফিন নেওয়াজের উদ্যোগে ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্যাম্পেইনে সার্বিক সহযোগীতা করেন সাংবাদিক আলাল হোসেন রাফি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় মর্নিংবার্ড কিন্ডারগার্ডেন প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পূর্ববর্তী সভায় মর্নিংবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক মাহমুদুল ইসলাম লালনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ মানবাধিকার কমিশনের সভাপতি ডা. শাকিল মুরাদ আফজল।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও কবি আজমল হোসেন।

এসময় বক্তারা বলেন, ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগটি প্রশংসনীয়। উদ্যোক্তা নেওয়াজ ও আলালকে অশেষ ধন্যবাদ জানাই শীতার্ত মানুষের উপকারের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহন করায়। প্রত্যেকের উচিৎ তাদের মতো এমন উদ্যোগ গ্রহন করা। সেই সাথে যারা শীতবস্ত্র ক্যাম্পেইনে অর্থ দিয়ে সহযোগীতা করেছেন তাদেরকে ও আন্তরিক ধন্যবাদ জানাই। এমন প্রোগ্রামে থাকতে পেরে খুবই ভালো লাগলো। এমন মানবিক কাজ অব্যাহত থাকুক।’

‘শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইনের উদ্যোক্তা সাংবাদিক আলাল হোসেন রাফি,ও নোহান আরেফিন নেওয়াজ বলেন, করোনাকালীন সময়ে শীতার্ত মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ফেসবুকে শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন ঘোষণা করি। এতে দেশে-বিদেশে থাকা অনেক মানবিক মুখ আর্থিক সহযোগীতা করেন। তাদের পাঠানো অর্থে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। সবার দোয়া ও সহযোগীতায় এমন কাজ অব্যাহত রাখতে চাই।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa