ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

সিলেটে নিজ অর্থায়নে খাল খননে উদ্যোগ সাবেক কাউন্সিলর নাদিমের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ এপ্রিল ২০২৬   ১৫৩ বার পঠিত
সিলেটে নিজ অর্থায়নে খাল খননে উদ্যোগ সাবেক কাউন্সিলর নাদিমের

সিলেট নগরীর শাহপরাণ থানাধীন কল্লগ্রাম এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে খাল খননের উদ্যোগ নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম|

রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ‘হৈর খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি| উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাদিম বলেন, এ ওয়ার্ডের বিভিন্ন ছোট ছড়া, ড্রেনেজ লাইন এবং কৃষি জমির পানি এই খালের মাধ্যমে নিষ্কাশিত হয়| কিন্তু দীর্ঘদিন খনন না হওয়ায় খালটি ভরাট হয়ে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে|

তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে| সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি উদ্যোগে খাল খননের পরিকল্পনার কথা জানালেও তা বাস্তবায়নে সময় লাগবে বলে উল্লেখ করেন তারা|

এদিকে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় দ্রুত জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগেই খনন কার্যক্রম শুরু করেছেন বলে জানান নাদিম| তিনি বলেন, “খালটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়| তাই সময়ক্ষেপণ না করে নিজ অর্থায়নে কাজ শুরু করেছি|”

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রায় ৫০০ জন কৃষক কৃষিকাজের সঙ্গে জড়িত| খালটি খনন না হলে বর্ষাকালে কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে| এ কারণে কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রায় ১,০০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট গভীরতায় খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে|

নাদিম বলেন, “খাল খনন সম্পন্ন হলে বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমি রক্ষা পাবে| এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন|”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম তাদের সেবা করার জন্য| এখানে কোনো ব্যক্তি স্বার্থ নেই—এটি সম্পূর্ণভাবে এলাকাবাসীর কল্যাণের জন্য নেওয়া উদ্যোগ|”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa