ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

নিউইয়র্কে গাড়ি চাপায় নোয়াখালীর যুককের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১০ জুলাই ২০২১   ৩৯৫ বার পঠিত
নিউইয়র্কে গাড়ি চাপায় নোয়াখালীর যুককের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেপারোয়া প্রাইভেটাকারের চাপায় নোয়াখালীর সোনাইমুড়ী প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত অনুভব খান মুন্না বরকত (২৪) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবগ্রামের মালের বাড়ির জালাল আহম্মদের ছেলে।বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৯ টার দিকে মুন্না মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দেয়ার সময় একটি বেপোরোয়া গাড়ির চাপায় সে গুরুত্বর আহত হয়। পরে পুলিশ তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা ধারণা করছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান , মুন্না ম্যানহাটানে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করত এবং ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত।গত ৩ বছর আগে সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa