ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

নওগাঁয় ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   ১৬৯ বার পঠিত
নওগাঁয় ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

নওগাঁয় ফেন্সিডিলসহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি। অর্চনা প্রসাদ সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, আটক অর্চনা প্রসাদ দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সঙ্গে জড়িত। তিনি নিজেই তার বাসা থেকে মাদক বিক্রি করে। এর আগে নওগাঁ সদর থানায় তার নামে ৫ টি মাদক মামলা রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এবং আটকের সময় তার কাছ থেকে ৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটকের পর তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এরপর আইন প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa