ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

জাফলংয়ে সাড়ে ৪৪ হাজার ঘনফুট বালু ও পাথর জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   ২৩৩ বার পঠিত
জাফলংয়ে সাড়ে ৪৪ হাজার ঘনফুট বালু ও পাথর জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট প্রাইমারি স্কুল থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব বালু ও পাথর মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে বল্লাঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা ৩১,৫০০ ঘনফুট বালু, ৮,০০০ ঘনফুট পাথর এবং ৫,০০০ ঘনফুট ভিট বালু জব্দ করা হয়। জব্দকৃত এসব বালু ও পাথর পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, জনস্বার্থ রক্ষা এবং অবৈধ দখলদারিত্ব রোধে এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত বালু ও পাথর বর্তমানে সরকারি হেফাজতে রয়েছে যা দ্রুতই নিলামে তোলা হবে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa