ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

চাকুরি পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিডিআর সদস্যদের মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   ১৮১ বার পঠিত
চাকুরি পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিডিআর সদস্যদের মানববন্ধন

চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। এতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি। কোনো সেনা সদস্যকেও হত্যা করেননি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ ঘটিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়।এ ঘটনার বিডিআর সদস্যদের ওপর আর এর দায় চাপিয়ে চাকরিচ্যুত করা হয়।

তারা জুলুমের শিকার হয়েছেন দাবি করে বলেন, চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সবাই দীর্ঘদিন জেল খেটেছেন। এখনও অনেকে কারাগারে রয়েছেন। বিজিবিতে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তারা কারাগারে থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তা না হলে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মো: রশেদ আলম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন, মোস্তফা, চাকরিচ্যুত হাবিলদার আব্দুল খালেক, চাকরিচ্যুত নায়েক তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa