ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

চাকরি পেয়ে অফিস থেকে বের হয়েই নাচ তরুণীর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০   ৩০২ বার পঠিত
চাকরি পেয়ে অফিস থেকে বের হয়েই নাচ তরুণীর

প্রথম কিনা জানা নেই তবে নতুন চাকরি পাওয়ার আনন্দ কেমন হতে পারে আর তা কেমন করে উদযাপন করতে হয় তাই যেন দেখিয়ে দিলেন এক তরুণী। চাকরি পাওয়ার পর নতুন অফিস থেকে বেরিয়েই রাস্তায় কিছুটা নেচে নেন তিনি। তবে তা ধরা পড়ে যায় সিসি ক্যামেরায়। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দেন ওই তরুণীর নতুন বস।

ইনস্টাগ্রামে ডাকারা স্পেন্স নামে এক নারী ভিডিয়োটি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, এই মাত্র আমি এই তরুণীকে চাকরি দিয়েছি এবং এটা তার প্রতিক্রিয়া।”

ভিডিওটি সম্ভবত তারই অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেটি তার নজরে আসার পরই শেয়ার করেন ইনস্টাগ্রামে। আর করবেন নাই বা কেন, এমন একটি ভিডিও যে কারও মনই ভাল করে দিতে পারে, নতুন বসের তো বটেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাত দিয়ে হেঁটে আসছেন এক তরুণী, পরনে নীল লেগিন্স আর বিস্কুট রঙের জ্যাকেট। ফুটপাত থেকে নেমে, রাস্তায় যেখানে রাখা গাড়ি দাঁড় করানো থাকে সেখানে একটি ফাঁকা জায়গায় তিনি কিছুক্ষণের জন্য থামেন। ডাইনে বাঁয়ে একবার দেখে নেন, আশপাশে কেউ আছেন কিনা বা তাকে কেউ দেখছেন কিনা। এবার তিনি নিজের মনের আনন্দে বেশ কিছুটা নেচে নেন। তার পর যেমন স্বাভাবিক ভাবে এসেছিলেন, ফের তেমন ভাবেই হেঁটে চলে যান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa