ঢাকা
২৭ জুন ২০২৬

চতুর্থবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৬০ বার পঠিত
চতুর্থবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান

গবেষণা প্রকল্পের জন্য রোববার স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান। যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন আড়াল করতে এটি উৎক্ষেপণ করছে তেহরান।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরোমি বলেছেন, ‘সাত হাজার ৪০০ কিলোমিটার গতিতে সেমনান থেকে জাফর স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে, যেটি আজ কক্ষপথে বসানো হবে।’

গত বছর দুটি স্যাটেলাইট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করলেও সেগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। অবশ্য দেশটি ২০০৯ সালে অমিড এবং ২০১১ সালের জুনে রাসাদ নামের দুটি স্যাটেলাইট কক্ষপথে বসাতে সক্ষম হয়। ২০১২ সালে নাভিদ নামের তৃতীয় স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছিল তেহরান।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে দূরপাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যা পারমাণবিক ওয়্যারহেড উৎক্ষেপণেও ব্যবহার করা হয়।

ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তিকে তারা কখনোই পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করেনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa