ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

চক্রান্তকারী’র মূল হোতা কে এই রাব্বী?

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   ৫৭৯ বার পঠিত
চক্রান্তকারী’র মূল হোতা কে এই রাব্বী?

সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে গোলাম রাব্বী উরফে হাকিম রব্বানী নামে এক ব্যক্তির বিরুদ্ধে| ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল আহমেদের দাবি, প্রতিযোগিতা ছাড়িয়ে বিষয়টি এখন পরিকল্পিত হয়রানি ও মানহানির পর্যায়ে পৌঁছেছে|

অভিযোগ অনুযায়ী, বন্দরবাজার এলাকার ব্যবসায়ী জুয়েল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে ধারাবাহিকভাবে মিথ্যা অভিযোগ দাখিল করা হচ্ছে| এর ফলে তিনি সামাজিক ও ব্যবসায়িকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন| জুয়েলের ভাষ্য, এসব কর্মকাণ্ডের পেছনে নেতৃত্ব দিচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী গোলাম রাব্বী|

জানা গেছে, গোলাম রাব্বীর স্থায়ী ঠিকানা সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কামালঘর (কালিঘাট) এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন|

অভিযোগে আরও বলা হয়, রাব্বী তার বোনজামাই নিজামসহ একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কিছু অংশে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করছেন, যার ভিত্তিতে জুয়েল আহমেদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে|

এ বিষয়ে ˆদনিক বাংলাদেশ মিডিয়ার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জুয়েল আহমেদ আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি সিলেটের বাইরের মানুষ হওয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে আমাকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে| আমার দোকানের সামনে জোরপূর্বক পণ্য রেখে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করা হয়| এমনকি কোনো ক্রেতা আমার দোকানে এলে তাকে ভয়ভীতি দেখিয়ে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে নিজেদের দোকানে নিয়ে যাওয়া হয়|”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একাধিকবার মার্কেট কর্তৃপক্ষের কাছে বিচার-সালিশ হয়েছে| তবে অভিযুক্ত পক্ষ কোনো সমাধান বা সিদ্ধান্তকে গুরুত্ব দেয়নি| বরং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি|

জুয়েল আহমেদের দাবি, ব্যক্তিগত প্রভাব ও প্রভাবশালী মহলের সমর্থন ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে|

এ বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বীর বক্তব্য জানতে দৈনিক বাংলাদেশ মিডিয়া’র এই প্রতিবেদক তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি উত্থাপিত অভিযোগসমূহ অস্বীকার করেন|

সর্বোপরি, ভুক্তভোগী জুয়েল আহমদ দেশের জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদে বা ভূয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন|

প্রসঙ্গত, গোলাম রাব্বী ওরফে হাকিম রব্বানীর বিরুদ্ধে এই প্রতিবেদকের নিকট সংবাদ সংগ্রহের সময় একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে| উক্ত অভিযোগসমূহ যাচাই-বাছাই ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে; পর্যালোচনাক্রমে তা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে|

অনুসন্ধান চলমান — পর্ব ১

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa