ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে

খুলনার রূপসায় পিতাকে হত্যার অভিযোগে ঘাতক ছেলে ও সহযোগী গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ জানুয়ারি ২০২২   ৩০৭ বার পঠিত
খুলনার রূপসায় পিতাকে হত্যার অভিযোগে ঘাতক ছেলে ও সহযোগী গ্রেপ্তার

খুলনার রূপসায় পিতা এনামুল হক এন্তের (৫০)কে হত্যার পর লাশ গুম করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। প্রায় ৭ মাস পর বৃহস্পতিবার বিকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলে নিয়ামুল ইসলাম তানভির (১৮) ও সহায়তাকারী জুম্মান (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। নিহত এনামুল হক (৫০) শোলপুরের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানায়, গত ২৯শে ডিসেম্বর নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈমকে (১১) মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে তার পিতার হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিয়ামুল দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে। পরে পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তার করে ও এনামুল হক এন্তের গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, চলতি বছরের ৯ই মে পিতার মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করে তানভীর।

পরে সহযোগী জুম্মানকে নিয়ে লাশ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। পরবর্তী সময়ে এনামুল হক কোথাও চলে গেছেন কিংবা পানিতে পড়ে মারা গেছেন বলে এলাকায় প্রচারণা চালায় তানভীর। এনামুল হক আগে থেকে মৃগী রোগী হওয়ায় স্থানীয়রা তার কথা বিশ্বাস করেন। বুধবার সকালে ছোট ভাই নাঈমকে মারধর করে তানভীর। এতে ক্ষিপ্ত হয়ে নাঈম পিতাকে হত্যার কথা সবাইকে জানিয়ে দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নাঈমের তথ্য অনুযায়ী সেপটিক ট্যাঙ্ক থেকে গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি জানার পর তানভীরকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এরপর তানভীর ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক নিয়ামুল নিজের হাতে পিতাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। স্বীকারোক্তিতে নিয়ামুল জানায়, প্রায় ৭ মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে এ হত্যার ঘটনা ঘটে। রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে নিয়ামুল তার সহযোগী জুম্মানকে নিয়ে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে পিতা এনামুল হককে হত্যা করে। পরে ওই রাতেই লাশ নিয়ামুল তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর ফেলে দেয়। নিহত এনামুল হক মৃগীরোগী ছিলেন। যে কারণে এলাকায় প্রচার হয় যে ভিকটিম মৃগী রোগে মারা গেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa