ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

কানাডায় প্রাদেশিক পরিষদের নির্বাচনে পুননির্বাচিত ডলি বেগম

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৪ জুন ২০২২   ৩৯২ বার পঠিত
কানাডায় প্রাদেশিক পরিষদের নির্বাচনে পুননির্বাচিত ডলি বেগম

কানাডার অন্টারিও প্রাদেশিক পরিষদের নির্বাচনে পুননির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় বাঙালি ডলি বেগম।

নির্বাচনে আগের চেয়ে বেশি ভোট ও আসন পেয়ে মুখ্যমন্ত্রী বা প্রিমিয়ার ডাগ ফোর্ডের নেতৃত্বে ক্ষমতাসীন প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার রায় পেয়েছে।

টরন্টো মহানগরীর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকার ভোটাররা আবারও আস্থা রেখেছেন এনডিপি’র প্রার্থী ডলি বেগমের প্রতি।

কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে ডলি বেগমই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নির্বাচিত প্রতিনিধি। ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে তিনি প্রথম জয়ী হন। ২০১৮ সালের পূর্ববর্তী নির্বাচনের চেয়ে এবারে বেশি হারে ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের প্রায় ৪৭.১ শতাংশ ভোটারের ম্যান্ডেট পেয়েছেন ডলি বেগম। ২০১৮ সালে তিনি পেয়েছিলেন আসনে প্রদত্ত মোট ভোটের ৪৫.৬৬ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa