ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

এখনও বেদখলে রেলের সাড়ে তিন হাজার একর জমি!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   ৩১৯ বার পঠিত
এখনও বেদখলে রেলের সাড়ে তিন হাজার একর জমি!

বাংলাদেশ রেলওয়ের বেহাত জমি উদ্ধার অভিযান পরিচালনার পরও সাড়ে তিন হাজার একরের বেশি জমি এখনো বেদখলে রয়েছে।

খোদ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ রেলওয়ের বর্তমানে ভূমির পরিমাণ ৬১ হাজার ৮২০ দশমিক ৩৫ একর। এসব ভূমির মধ্যে রেলের দখলে রয়েছে ৫৮ হাজার ৬০৬ দশমিক ৫৭ একর অর্থাৎ প্রায় ৩ হাজার ৬১৪ একর জমি বেদখলে রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে মো. মোজাফফর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সংসদে রেলপথ মন্ত্রী অনুপস্থিত থাকায় তার পক্ষে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এ লিখিত প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, ১৯৭৫ সাল থেকে রেলের জমি ইজারা দেওয়া হলেও সেগুলো বেদখল হয়নি। তবে কিছু কিছু জমির শ্রেণি পরিবর্তন হয়নি। ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ খাত থেকে রেলের আয় হয়েছে ৪৫৯ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৪৯০ টাকা। আদায় করা টাকার বাইরে ইজারা গ্রহিতাদের কাছে এখনো সংস্থাটির পাওনা রয়েছে ১২৪ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ১৯৬ টাকা। যথাসময়ে লাইসেন্স ফি পরিশোধ না করায় বকেয়া রয়েছে। খেলাপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারি পাওনা আইন, ১৯৯৩ অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের সাপেক্ষে আদায়ের পদক্ষেপ চলমান রয়েছে।

বিএনপির সাংসদ রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি দাতা সংস্থাদের প্রেসক্রিপশান অনুযায়ী বিএনপি-জামায়াত (২০০১-০৬) জোট সরকার রেল বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলকে রক্ষা করে।

জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার সাথে কিশোরগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা। এর সঙ্গে হাওর অঞ্চলও সংযুক্ত। সেখানে বিশেষ ট্রেনের জন্য মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa