শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেরিটাইম ইউনিভার্সিটির বাজিমাত

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | ৮:২৫ অপরাহ্ণ

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেরিটাইম ইউনিভার্সিটির বাজিমাত
apps

গতকাল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সপ্তক ব্যাটল অফ সিম্ফনি ১.০’-এ অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি । দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের পেছনে ফেলে একাধিক বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিযোগিতার ফলাফলে দেখা যায়, বিএমইউ-এর শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত এবং আবৃত্তি। এই দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া তাদের প্রতিভার স্বাক্ষর রেখে শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীত উভয় বিভাগে তারা প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন। ‘সপ্তক ব্যাটল অফ সিম্ফনি ১.০’ শীর্ষক এই আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টির এই অর্জনে বিএমইউ কালচারাল ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন, আমরা কালচারাল ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্ত: বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছি।

এখন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ক্লাবের শিক্ষার্থীরা বিভিন্ন অর্জন নিয়ে এসেছে। এই অর্জনগুলো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়কে সবার কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। আগামীতেও আমাদের ক্লাবের সদস্যরা এই ধারা অব্যাহত রাখবে বলে আশা রাখি।

Development by: webnewsdesign.com