ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২০   ৩৫২ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দীর্ঘদিনের ভোগ্যবাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দিতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। দীর্ঘদিনের ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]

দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]

বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। প্রেম বন্ধুত্ব শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমিকযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শত্রু ও বিরোধীপক্ষ আপনার উন্নয়ন ও প্রভাব-প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্যসহযোগিতা পাবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি ঋণমুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ অপেক্ষা করবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa