ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০   ৩৯৩ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি, গ্রহপিতা রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। দ্বিচক্রযান বর্জন করুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি মিলতে পারে। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বালতে পারে।

মিথুন [২১ মে-২০ জুন]

মনোবল জনবল অর্থবলের সঙ্গে সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ডাকযোগে প্রাপ্ত সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়-বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হিসেবে গণ্য হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ্ব করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। সপরিবারে মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন এড়িয়ে চলুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। অবশ্য সংকটকালে সহযোগীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূরণ হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। শত্রুরা পরাস্ত হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

সিজনাল রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশগমনের স্বপ্ন পূরণ হবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। প্রেমিকযুগলের জন্য দিনটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa