ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০   ৩২৮ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি, গ্রহপিতা রবি ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। দ্রুতগতির বাহন বর্জন করতে হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শত্রু ও বিরোধীপক্ষ লেজ গুটিয়ে নিতে বাধ্য হবেই হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। বিবাহযোগ্যদের বিবাহ ও প্রেমিকযুগলের স্বীকৃতি মিলবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্নপূরণ করবে। ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটো পথই সুপ্রশস্ত হবে। বন্ধুত্বে শুভফল প্রদান করবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। শত্রু ও বিরোধীপক্ষ আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বিদ্যার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে পুরনো ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করা আবশ্যক।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। বাড়ির ইলেকট্র্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়রা দূরে থেকে মজা নেবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে কলহবিবাদের সৃষ্টি হবে। প্রায় শেষ হওয়া কাজ প- হয়ে পড়বে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa