ঢাকা
২২ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী রুখে দেওয়ার ঘোষণা র‍্যাবের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২১ জুন ২০২৬   ৩১ বার পঠিত
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী রুখে দেওয়ার ঘোষণা র‍্যাবের

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, ২৩ তারিখকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, তবে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। র‍্যাব যেকোনো মূল্যে তা প্রতিহত করবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 

র‍্যাব কর্মকর্তা আরও জানান, দেশের প্রতিটি স্টেশনে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। কেউ যদি অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির শঙ্কা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যেকোনো গোপন মিছিল বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশে বিশেষ অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us