ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ২৬৩ বার পঠিত
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তার সহযোগীদের মারধরে দৈনিক দিনকালের কামারখন্দ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক আব্দুর রাজ্জাক কামারখন্দ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

 

এ বিষয়ে সাংবাদিক আব্দুর রাজ্জাক জানান, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে ঝাঐল ও ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে থেকে ধান কেনার জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে এমন খবর পেয়ে এ সংবাদ সংগ্রহে সেখানে যাই।

 

 

এতে ক্ষুব্ধ হয়ে কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবু ও তার লোকজন আমার জামার কলার ধরে আমাকে ওই কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে প্রাণ নাশের হুমকি দেয়। এ সময় আমার চিৎকারে উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজসহ অন্যরা দৌড়ে এসে আমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

 

 

এ বিষয়ে কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবুসহ কয়েকজন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজকে মারধর করতে দেখে আমি দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করি।

 

 

এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তিনি এ ঘটনার কিছুই জানেন না।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us