ঢাকা
২৭ জুন ২০২৬

সিলেট নগরী থেকে পলাতক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯   ৪৬৬ বার পঠিত
সিলেট নগরী থেকে পলাতক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

সিলেট অফিস
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ আশিকুর রহমান (৩৮)। সে দণি সুরমার হাজীপুর মাজেরগাওয়ের মৃত মনফর আলীর ছেলে।
সে মোগলাবাজার থানায় সিআর নং- ১৪৫/১৬, দায়রা নং ৮২৭/১৬ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। পরে তাকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa