সিলেটে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি আটক

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ৭:১২ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি আটক
apps

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলাধীন কানাইঘাট থানার সুরাইঘাট গোরখপুর এলাকা থেকে বিদেশি অফিসার চয়েজ ৫৫ বোতল মদ যার আনুমানিক মূল্য ১,৬৫,০০০/- টাকা জব্দসহ ১ মাদক কারবারিকে আটক করেন র‌্যাব-৯। আসামী মো. শাহিন উদ্দিন (২০) সিলেট জেলার কানাইঘাট এলাকার বাউরবাগ এলাকার নুর আহম্মদ’র ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এদিকে, এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানার লাক্কাতুরা ন্যাশনাল টি এস্টিট এলাকা থেকে ১২৪ (একশত চব্বিশ) লিটার চোলাই মদ জব্দসহ ১ মাদক কারবারিকে আটক করেন র‌্যাব-৯। আটককৃত আসামী মো. বাবুল (৩৮) সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার মৃত আলাউদ্দিন’র ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে আসামি ও আলামত এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।

উভয় বিষয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com