ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

সিলেটে চোরাই গাড়ি ও সিগারেট উদ্ধার, ৩ চোর আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৩১৫ বার পঠিত
সিলেটে চোরাই গাড়ি ও সিগারেট উদ্ধার, ৩ চোর আটক

দক্ষিণ সুরমার মোগলাবাজার ও এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ ৩ ব্যক্তিকে আটক করেছে সিলেট কোতোয়ালি থানাপুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিকনির্দেশনায় এসআই অঞ্জন কুমার দাস ও এসআই খোকন দাসের নেতৃত্বে রবিবার গভীর রাতে অভিযানের সময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি পিকআপ গাড়ী ও ৯শ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- সালুটিকরের চৌধুরী পাড়ার মৃত আব্দুল কুদ্দুছের পুত্র বেলাল(৩১), এয়ারপোর্টের কান্দিপাড়া গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র জামাল উদ্দিন(৪০) ও গোটাটিকরের মৃত শফিক মিয়ার পুত্র ছফরুল ইসলাম রুমেল (৩১)।

জানা গেছে, গত ২৪ অক্টোবর ভোরে লালদিঘীরপাড় নতুন মার্কেটস্থ ময়না মিয়ার বিল্ডিং এর ২য় তলার কামাল ব্রাদার্স নামীয় দোকানের গুদামঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন। মামলা নং ৪৪, তারিখ ২৮/১২/২০১৯।ওই মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us