ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

সিলেটের কালীঘাট থেকে ‘ঝান্ড-মান্ডু’র ৩ জুয়াড়ি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৫২১ বার পঠিত
সিলেটের কালীঘাট থেকে ‘ঝান্ড-মান্ডু’র ৩ জুয়াড়ি আটক

সিলেট নগরীর কালীঘাট থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা এক সংবাদবিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর কালিঘাট পেয়াজপট্টিতে অভিযান চালায়। অভিযানকালে ঝান্ড-মান্ডু নামক জুয়া খেলারত তিন জুয়াড়িকে আটক করে পুলিশ।

 

 

 

আটককৃতরা হচ্ছে- নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার মল্লিকা-৬৪ নং বাসার মৃত সাজিত মিয়ার ছেলে শেখ নয়ন ও একই এলাকার আতাউর রহমানের ছেলে মামুনুর রশিদ এবং দক্ষিণ সুরমার লাউয়াই পিরোজপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে ফজলু মিয়া।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us