সাতকানিয়ায় চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
apps

চট্টগ্রামের সাতকানিয়ার ১২০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সাতকানিয়ার পুরানগড় গুচ্ছগ্রাম এলাকার জাফর আলমের ছেলে আবুল কালাম (২৫) ও বাজালিয়ার বড়দুয়ারা এলাকার নওশা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে বাজালিয়ার বড়দুয়ারা এলাকার জসিম উদ্দিন সওদাগরের বাড়ির সামনে থেকে ১২০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com