ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

শ্রেণীকক্ষে শুরু হয়েছে প্রাক-প্রাথমিকের ক্লাস

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৮৬২ বার পঠিত
শ্রেণীকক্ষে শুরু হয়েছে প্রাক-প্রাথমিকের ক্লাস

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় আজ মঙ্গলবার পুরোদমে পাঠদান শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে। দুই বছর পর আজ থেকে প্রাক-প্রাথমিকেও শ্রেণীকক্ষে ক্লাস শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু করতে গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ থেকে অব্যাহত থাকবে।

আজ থেকে পুরোদমে ক্লাস শুরুর বিষয়টি গত শনিবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার আগে আগেই চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণ বাড়ায় ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

পরে সংক্রমণ কিছুটা কমে আসায় ২২ ফেব্রুয়ারী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হয় গত ২ মার্চ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us