ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

শীতের তীব্রতা বাড়ছে কুড়িগ্রাম..

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৯ নভেম্বর ২০২০   ২১৪ বার পঠিত
শীতের তীব্রতা বাড়ছে কুড়িগ্রাম..

চার দিন বিরতির পর কুড়িগ্রামে আবার বাড়ছে শীতের তীব্রতা। গেল চার দিন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ রবিবার তা নেমে এসেছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে এ জেলায়।

তবে ঘন কুয়াশা না থাকায় সকাল সকাল রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফেরে মানুষের মনে। এদিকে শীতের কারণে দুর্ভোগ পোহাচ্ছে বয়স্ক এবং শিশুরা, শীতজনিত নানা রোগে আক্রন্ত হচ্ছেন তারা। এছাড়া দুর্ভোগে রয়েছে গবাদি পশু।

শীত বেড়ে যাওয়ায় নিম্নআয়ের দরিদ্র মানুষরা পড়েছে সবচেয়ে বিপাকে। গরম কাপড় না থাকায় শিশু ও বৃদ্ধদের দুর্ভোগের অন্ত নেই। একইসঙ্গে শীত বাড়ার সাথে ঠান্ডাজনিত রোগও বাড়ছে।

অন্যদিকে শীতকে কেন্দ্র করে স্থানীয় বাজারে বিক্রি বেড়েছে গরম কাপড়ের। এরমধ্যে চাঁদর, সোয়েটার, জ্যাকেটসহ নানা ধরনের শীতপোশাকে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। বেচাকেনাও আগের চেয়ে বেড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us