ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

শিবচরে পরীক্ষাকেন্দ্র ভাংচুর: আহত ৫

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   ২৪৪ বার পঠিত
শিবচরে পরীক্ষাকেন্দ্র ভাংচুর: আহত ৫

মাদারীপুর শিবচরে এসএসসির পরীক্ষাকেন্দ্রে অসদাচরণ করায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে পরীক্ষার্থীরা। এসময় আহত হয় অন্তত ৫ জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে শিবচর উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউটের গণিত পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে কেন্দ্রে প্রবেশ করে কয়েকজন পরীক্ষার্থী। এতে বাঁধা দেন পরীক্ষাকেন্দ্রে থাকা দায়িত্বরত শিক্ষকরা। পরীক্ষা শেষে সব শিক্ষার্থী এর প্রতিবাদ জানিয়ে বাড়িতে চলে যায়। বুধবার সকালে ২৫ মিনিটের আইসিটি পরীক্ষা শেষে শিক্ষকদের বিচারের দাবিতে আন্দোলনে নামে পরীক্ষার্থীরা।

 

এ সময় তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে হামলা চালিয়ে বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে। পরে পাশের ফজিলাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করে তারা। খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শিবচর থানার ওসি (তদন্ত) আমির হোসেনসহ অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয় অন্তত ৫ শিক্ষার্থী। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিদ্যালয়ে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিবচর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়রসহ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us