রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগ্নী। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বজনরা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাখরাবাজ দক্ষিপাড়ার আনিসুর হকের মেয়ে আরমিন খাতুন পুকুরে গোসল করতে যায়। এসময় তার পিছু নেয় বোনের মেয়ে জিসা খাতুন। দুজনেই পুকুরে নেমে দাপাদাপি করার সময় ধীরে ধীরে গভীর পানির দিকে যেতে থাকে। এক সময় পাড়ে ফিরতে না পেরে হাবুডুবু খেতে থাকে তারা।
এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খরব দিলে ডুবুরিরা দুজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত শিশু আরমিন খাতুন বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ও জিসা খাতুন বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
Development by: webnewsdesign.com