ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে মাদক করবারিদের আগুন!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ২৯৪ বার পঠিত
ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে মাদক করবারিদের আগুন!

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ভৈরব ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে গেছে অফিসের কম্পিউটার, মামলার নথিপত্র,মাদক ব্যবসায়ীদের তালিকাসহ মূল্যবান মালামাল। ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মুসা ভূঁইয়া জানান, আগুনে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

 

ভৈরব সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. মাসুদুর রহমান বাদী হয়ে আজ বুধবার দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন । খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিচালক তৌহিদ হাবিব ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান জানান, মঙ্গলবার টাস্কফোর্সের মাধ্যমে শ্রী-নগর, ভৈরব বাসস্ট্যান্ড, পঞ্চবটি ও কালিপুরসহ বেশ কয়েটি মাদকস্পটে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় গাঁজা, ইয়াবাসহ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১১ জনকে আট করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আনুমানিক রাত ২টার দিকে মাদক কারবারিরা অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি আরো জানান, অফিসে রাতের বেলা কেউ থাকে না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa