বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে ইয়াবা ও গাঁজা দিয়ে মাদক মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ওল্টো আবুল হোসেন (২৭) সহ তার আরও তিন সহযোগী পুলিশের হাতে আটক হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে তালতলী অটো স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, আবুল হোসেন নামের এক ব্যক্তি মোবাইল ফোনে পুলিশকে জানায় জহিরুল নামের এক অটোচালক তার গাড়িতে ইয়াবা ও গাঁজা নিয়ে যাচ্ছে।
বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে এসআই জসিম স্ট্যাডে এসে জহিরুলের অটো তল্লাশি করে ৪ পিস ইয়াবা ও এক পুটলি গাঁজা উদ্ধার করে।
এসময় স্ট্যান্ডের অটোচালকরা জহিরুলকে আটকের প্রতিবাদ করলেও পুলিশ তাকে থানায় নিয়ে আসে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে ওসির নির্দেশে এসআই জসিম আবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আবুল হোসেন পুলিশকে জানায় সে নিজেই ওই মাদক দ্রব্যগুলো জহিরুলের অটোতে রেখে ছিল। পরে পুলিশ আবুল হোসেনকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন সহযোগীকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Development by: webnewsdesign.com