ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত: পুরস্কৃত হলেন সহকারি পুলিশ সুপার ও ওসি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   ৩০৮ বার পঠিত
বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত: পুরস্কৃত হলেন সহকারি পুলিশ সুপার ও ওসি

দিনাজপুরের হাকিমপুরে সাহসীকতা ও বীরত¦পূর্ণ কাজের জন্য পুরস্কৃত হয়েছেন হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আঁখিউল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহামস্মদ আনোয়ার হোসেন তাদের ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

 

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) রাতে ২ টার দিকে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলকে আটকের চেষ্টার ঘটনায় ডাকাত দাল ও পুলিশের মধ্যে এক বন্দুযুদ্ধ সংঘটিত হয়।এতে ডাকাত দলের সর্দার কহিদুল ওরফে অহিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন। ডাকাত দলের সর্দার অহিদুলের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১৯ টি মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us