পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ১২:০০ অপরাহ্ণ

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
apps

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (০৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত পুলিশ সদস্যের নাম নিকুঞ্জ চন্দ্র দেবনাথ। পটুয়াখালী সদর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল বন্দর এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দেবনাথের ছেলে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসান করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর অসুস্থবোধ করলে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। গত ৩০ সেপ্টেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। রোববার সকালে তার মৃত্যু হয়।

Development by: webnewsdesign.com