ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

ঢাকা ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ওয়াজ মাহফিল শনিবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৫৪৭ বার পঠিত
ঢাকা ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ওয়াজ মাহফিল শনিবার

ঢাকা ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে চায়না মার্কেট সংলগ্ন ১৯ তম ওয়াজ ও দোয়ার মাহফিল শনিবার বিকাল ৩ ঘটিকা থেকে শুরু হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে হিযবুল্লাহ, মুজাদ্দিদে যামান, কুত্ববুল আলম ছারছীনা শরীফের পীর ছাহেব আলহজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)। বিশেষ ভাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

মাহফিলে অন্যতম আলেচক হিসেবে উপস্থিত থাকবেন মোফাচ্ছিরে কুরআন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফতওয়া বিষয়ক এমিকাসকিউরি ও বাংলাদেশ টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেলসমূহের ভাষ্যকার আলহাজ্ব ড. মুফতী মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার ছালেহী। এছাড়াও হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসীহত করিবেন। মাহফিলে সভাপতিত্ব করিবেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সামসুল আলম সবজল। উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আলহাজ্ব নেছার উদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি। মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিয়াজ আহম্মেদ (দেলোয়ার) চাকলাদার, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us