ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

জগন্নাথপুরে হামলায় যুবক আহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ২৯৪ বার পঠিত
জগন্নাথপুরে হামলায় যুবক আহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক ছুরিকাহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। ছুরিকাহত যুবকের নাম সেলিম আহমদ (২৮)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। হামলাকারীরা হচ্ছে বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত আপলাতুল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের গৌছ আলীর ছেলে রাসেল মিয়া।

স্থানীয়রা জানান, ছুরিকাহত যুবক সেলিম আহমদের পরিবারকে তাদের নিজ বাড়ি থেকে জোরপূর্বক তাড়িয়ে দিতে একটি মহল উঠেপড়ে লেগেছে। এ নিয়ে আদালতে চলছে মামলা-মোকদ্দমা ও এলাকায় অনেকবার বসেছে শালিস বৈঠক। তাতেও সমাধান হয়নি।
এরই জের ধরে ২৭ ডিসেম্বর শুক্রবার বেলা ১ টার দিকে স্থানীয় বটেরতল নামক স্থানে দিন দুপুরে প্রতিপক্ষের লোকজনের সন্ত্রাসী হামলায় যুবক সেলিম আহমদ গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীদের উপর্যপুরি ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে আহত যুবক সেলিম আহমদের পিতা আফরোজ আলী বলেন, আমার বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে গ্রামের সুলেমান আলীর লোকজন। বাড়ি ছেড়ে না যাওয়ায় সুলেমান আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন দুলা ও মিঠুর লেলিয়ে দেয়া তাজ উদ্দিন, রাসেল সহ সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করতে একের পর এক ছুরি দিয়ে কুপিয়েছে।

এদিকে-জানতে চাইলে হামলাকারী তাজ উদ্দিনের ভাই বিএনপি নেতা জালাল উদ্দিন বলেন, এসব কোন সমস্যা নয়। জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us