কুষ্টিয়া সদর উপজেলারজিয়ারখী ইউনিয়নের ভবানীপুর গ্রামে আজ সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়েছে। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সাথে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ হয়।
তারই সূত্র ধরে আজ সকালে রাশিদুল ও শকাতি পক্ষের লোকজন বাদশা এবং রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাংচুর শুরু করলে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহত ফরিদ হোসেন কে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। নিহত ফরিদ মৃত ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Development by: webnewsdesign.com