ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

কুমিল্লার মোস্তফাপুরের তিন দিনের মাহফিল সমাপ্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ৩০৬ বার পঠিত
কুমিল্লার মোস্তফাপুরের তিন দিনের মাহফিল সমাপ্ত

ছারছীনা শরীফের পীর ছাহেব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আমরা মুসলমান। ইসলাম আমাদের ধর্ম। প্রকৃত মুসলমান হতে হলে, নিজেকে খাঁটি মানুষে পরিণত করতে হলে, অবশ্যই পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশ মোতাবেক আমাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। কেননা আল্লাহওয়ালাদের সংস্পর্শ ছাড়া খোদাভীতি অর্জন করা সম্ভব হবে না। আল্লাহওয়ালাদের কাছে গেলে তারা নেক আমল করতে, নিয়মিত তরীকা ও তাসাউফের অনুশীন করতে স্বীয় ভক্তবৃন্দের নির্দেশ দিয়ে থাকেন। হ্ক্কানী পীর-বুযুর্গ মানুষকে কখনো ব্যক্তি স্বার্থে ব্যবহার করেন না। তারা মানুষকে আল্লাহওয়ালা, নেককার ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা কাজ করে থাকেন। আর তরীকা-তাসাউফ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একে যেমন অস্বীকার করার কোন উপায় নেই,তেমনি একে বাদ দিয়েও জীবনে সঠিক গন্তবে পৌঁছা যাবে না। অতএব,একথা সুস্পষ্ট যে, তরীকা-তাসাউফের চর্চা মানুষকে আল্লাহওয়ালা মানুষে পরিণত করে।

পবিত্র ঈদে মীলদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার মোস্তফাপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে আয়োজিত তিনদিন ব্যাপি ওয়াজ মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনের শেষ দিন গতকাল শুক্রবার বাদ জমুয়াহ আখেরী মুনাজাত পূর্ব আলোচনায় পীর ছাহেব কেবলা একথা বলেন।

পীর ছাহেব আরও বলেন, তরীকার চর্চার দ্বারা মানুষের মধ্যকার হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, পরশ্রীকাতরতাসহ মানজীবনের কুরিপুগুলো দূর হয়ে যায়। এক পর্যায়ে তরীকা-তাসাউফ অনুশীনকারী ব্যক্তি মাটির মানুষে পরিণত হয়ে যা। মুফাসসির মাওলানা আ.ম অহিদুল আলম ও অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দীকের পরিচালনায় ও কুমিল্লা জেলা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি অধ্যাপক ড. হাফেজ মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন, পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ¦ মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হুসাইন, ড. মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী, ছারছীনা মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ শরাফত আলী, উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমীন ছালেহী, মাওলানা মামুনুল হক, মাওলানা ওসমান গনি ছালেহী, মাওলানা আ. জ. ম উবায়দুল্লাহ প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us