কাজিপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে আগামী ১২ নভেম্বর উপ-নির্বাচন উপলক্ষে কাজিপুরের ১২টি ইউপি’র চেয়ারম্যান ও সদস্য এবং ১টি পৌরসভা মেয়র ও কাউন্সিলরদের নিয়ে নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলমান প্রস্তুতি সভায় মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে এবং চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল সঞ্চালনা করেন।
প্রস্তুতি সভায় আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনমুখী বিভিন্ন নির্দেশনা দেন।প্রথমবারের মতো কাজিপুরে উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্ৰহনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন পদ্ধতিতে ভোটদানে প্রান্তিক পর্যায়ের ভোটাররা যেন সমস্যায় না পড়ে সে লক্ষে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সাধারণ ভোটারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং তাদের উদ্বুদ্ধ করার আহবান জানান।
তিনি আরো বলেন, তৃণমূল মানুষের সাথে জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তাই ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে তাদের ভূমিকা রাখতে হবে। এছাড়াও নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নির্বাচনী কৌশল ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান , সদস্য এবং পৌর মেয়র ও কাউন্সিলর ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাপলা খাতুন। উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।
Development by: webnewsdesign.com