এ বছর হচ্ছে না ‘ফোক ফেস্ট’, ‘লিট ফেস্ট’ ২০২২ সালে

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ১২:৩৭ অপরাহ্ণ

এ বছর হচ্ছে না ‘ফোক ফেস্ট’, ‘লিট ফেস্ট’ ২০২২ সালে
apps

এ বছর হচ্ছে না ঢাকায় আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব । পাশাপাশি আয়োজনও করা হবে না সাহিত্যের আন্তর্জাতিক উৎসব ‘ঢাকা লিট ফেস্ট। এই দু’টো আয়োজনের কোনটাই অনলাইন বা ডিজিটাল প্লাটফর্মে করার পরিকল্পনা নেই আয়োজকদের। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী লিট ফেস্ট ২০২২ সালে অনুষ্ঠিত হবে।

‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’ বিষয়ে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু জানান, করোনার কারণে পুরো পৃথিবী আজ ভিন্ন এক চেহারা পেয়েছে। এ অবস্থায় উৎসব আয়োজন করা যায় না। আর সেজন্যই আমরা এ বছর আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের কোনো আয়োজন করছি না। পরিস্থিতির উন্নতি হলে এবং স্বাভাবিক অবস্থা ফিরে এলে আবার উৎসব আয়োজনের উদ্যোগ নেব।

ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ সিদ্দিকী জানান, আগামী আয়োজনটি হবে ঢাকা লিট ফেস্টের ১০ বছর পূর্তি। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছিলাম। কিন্তু করোনার কারণে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। লিট ফেস্টে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, লেখক, চিন্তাবিদ যাদের আমন্ত্রণ জানাই তাদের সঙ্গে অনেকদিন আগ থেকেই যোগাযোগ করতে হয়। সেভাবে আমরা আগামী লিট ফিস্টের জন্য অনেককেই আমন্ত্রণ জানিয়ে ছিলাম। দশম আয়োজনটি আসলে ২০২১ সালের জানুয়ারিতে হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতির কারণে আয়োজনটি ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।

Development by: webnewsdesign.com