ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

উরশ থেকে ধরে নিয়ে কিশোরীকে ৩ বন্ধুর ধর্ষণ!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
উরশ থেকে ধরে নিয়ে কিশোরীকে ৩ বন্ধুর ধর্ষণ!

বরগুনা জেলার বেতাগী উপজেলায় উরশ মাহফিল থেকে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টায় বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মীরা বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন। মামলায় অভিযুক্ত ধর্ষকরা হলেন- বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসানাবাদ গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে সাগর (১৬), একই গ্রামের বাসিন্দা নাঈম হোসেন (১৮), মো: নাঈম (১৭)।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর অন্যত্র বিয়ে করার কারণে স্থানীয় একটি ভাড়া বাসায় বসবাস করি আমি। সাংসারের খরচ মিটাতে নিজেই রাজমিস্ত্রির সাথে দিনমজুরের কাজ করি। প্রায়ই স্থানীয় হোসনাবাদ গ্রামের বাসিন্দা সাগর আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। মঙ্গলবার সন্ধ্যায় বাজারের পাশে উরশ মাহফিল হচ্ছে জেনে সেখানে যায় আমার মেয়ে। সেখানে মেয়েকে দেখে সাগরের সাথে থাকা দুই বন্ধু নাঈম হোসেন ও মো: নাঈম মিলে আমার মেয়েকে মীরা বাড়ির বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তিন বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

ঘটনার দিন রাত ৯টায়ও আমার মেয়ে বাসায় ফিরছে না দেখে স্থানীয় লোকজনসহ তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি।

 

 

ধর্ষণের শিকার কিশোরী বলেন, উরশ মাহফিলের মাইক অনেক জোরে বাজানোর কারণে ঘটনার সময় আমি অনেক ডাক-চিৎকার করলেও কোন লাভ হয়নি, কেউ শুনতেও পায়নি। পরে লোকজন গিয়ে টর্চ লাইটের আলো ছড়ালে ওরা পালিয়ে যায় এবং আমি তাদের সহায়তায় বাসায় ফিরে আসি।

এ বিষয়ে বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় নারী নির্যাতন আইনে তিন জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us