ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   ৩৫০ বার পঠিত
ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

বাগেরহাটে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার সম্পা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এলজিইডি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার সম্পা বাগেরহাট শহরের সোনাতলা এলাকার আছাদুল ইসলামের স্ত্রী।

 

 

 

 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, কাঠালতলা এলাকায় বড়বোনের বাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়িতে আসতেছিলেন সম্পা। এলজিইডি মোড়ে পৌঁছালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সে অচেতন হয়ে যায়। উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us