ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ অক্টোবর ২০২৫   ১৫৫ বার পঠিত
আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি

কাজিপুর উপজেলায় দুর্গা পূঁজাকে সামনে রেখে নিপূণ হাতে কাঁদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রং দিয়ে তৈরি হওয়া প্রতিমাগুলো বর্ণিল সাজে সেজেছে কাজিপুরে ২১ টি পুজা মণ্ডপ।

পুজা মণ্ডপের সার্বিক অবস্থা জানতে সনাতনী হিন্দুগণের খোঁজ খবর নিতে ৩০ সেপ্টেম্বর সন্ধা থেকে গভীর রাতে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম সহ নেতৃবৃন্দ কে সাথে নিয়ে পৌর এলাকার ও উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

এ সময় অতিথি বৃন্দ উপজেলার পৌর কেন্দ্রীয় সার্বজনীন মন্দির, সোনামুখি বাজার শ্রী দুর্গা মন্দির,গান্ধাইল শ্রী দুর্গা মন্দির,ভানুডাঙ্গার কয়েকটি মন্ডপ সহ বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান তুলে দেন ।

পরিদর্শন কালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ কাজিপুর সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন,

বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, আমরা সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি। তাই দুর্গাপূজা যাতে সুষ্ঠ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে শেষ হয় সে বিষয় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us