রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়। শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৮ জনের মৃত্যুু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগে নতুন ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ৩০ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭০৭ জন। এদের মধ্যে ২৪ হাজার ৩৩৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৯৭ জন কোভিড-১৯ রোগী।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬